রুপবাণী ডেস্ক ৮ অগাস্ট ২০২৬ , ১২:৪৫ পিএম প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী বর্তমানে প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য অভিযুক্ত পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। তবে শেষ পর্যন্ত বিষয়টি জানাজানি হলে তারা আইনি সহায়তা নেওয়ার উদ্যোগ নেন।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।











