রুপবাণী ডেস্ক ১১ অগাস্ট ২০২৬ , ১:১৭ পিএম প্রিন্ট সংস্করণ
কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালা করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, নীতিমালা হলে তা কোনো একটি প্রতিষ্ঠানের জন্য হবে না।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক; কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র করতে চায় সরকার। কিন্তু এ ধরনের প্ল্যান্ট করার ব্যাপারে দাতা দেশগুলোর আপত্তি আছে।
এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, কিন্তু আমলাতন্ত্রের কারণে সময় বেশি লেগে যায় বলে উল্লেখ করেন তিনি।
জ্বালানি সরবরাহে অর্থের ঘাটতি থাকার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য নানা উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছে সরকার।
এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের বাল্ক অ্যামাউন্টে এলপিজি এনে দেবে সরকার। ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল করার জন্য মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে।











