Uncategorized

কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের বিবৃতি লেবার পার্টির চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান

  admin_news ২৮ জুলাই ২০২৬ , ৪:৫০ পিএম প্রিন্ট সংস্করণ

সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে আলেমদের উপস্থিতিতে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের ‘কথিত অবমাননাকর বক্তব্যের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

একই সঙ্গে লেবার পার্টিকে ১১ দলীয় জোট থেকে বহিষ্কার এবং তার বক্তব্যের জন্য আলেম সমাজ ও দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের আলেমরা জাতির নৈতিক, ধর্মীয় ও সামাজিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সম্পর্কে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্য শুধু আলেম সমাজকেই নয়, ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকেও আঘাত করে।