রুপবাণী ডেস্ক ২ অগাস্ট ২০২৬ , ১১:৪৩ এএম প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ।

আটক রেজাউল গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়।
কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে কারারক্ষীরা পুলিশের কাছে সোপর্দ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











