রুপবাণী ডেস্ক ২ অগাস্ট ২০২৬ , ১২:২১ পিএম প্রিন্ট সংস্করণ
বগুড়া জেলা বিএনপির অধীন মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রবীণ বিএনপি নেতা মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা নতুন কমিটি প্রদান করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জেলা বিএনপির সভাপতি এবং সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।











