রুপবাণী ডেস্ক ৮ অগাস্ট ২০২৬ , ১:০৩ পিএম প্রিন্ট সংস্করণ
আরও একটি লম্বা ছুটি কাটানোর সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। আর এই সুযোগ এসেছে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সুবাদে।

মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ পবিত্র ঈদে মিলাদুন্নবী হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।